শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে

বাসস: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে জন্য ঈদের আগে সাত দিন ও পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। 

শনিবার রাজধানীর সড়কে যান চলাচল পর্যবেক্ষণ শেষে গুলিস্থানে বিআরটিসি বাস কাউন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন। 

মন্ত্রী বলেন, ‘আমরা দেখলাম নির্দিষ্ট টাইমে বাসগুলো গন্তব্যের দিকে ছেড়ে চাচ্ছে; ভাড়াও নির্ধারিত হারে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। সিডিউল মেনটেন করে বাসগুলো চলছে।’ 

শেখ রবিউল আলম বলেন, ‘আমি বলেছিলাম যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে পাবলিক পরিবহনে এবং সেটা আমি মনে করছি যে আগামীকাল থেকে কার্যকর হতে যাচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে যাতে কোন বিশৃঙ্খলা না হয়; ভাড়া বাড়ানো না হয় অগ্রিম টিকিট যাতে ফেরত না হয় সে ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল।’ 

তিনি বলেন, আমি যতটুকু সর্বশেষ জেনেছি সেটা কার্যকর হচ্ছে এবং কার্যকর আছে। তেলের কারণে বাসের অগ্রিম টিকেট ফেরত দেওয়ার একটা চেষ্টা রীতিমত হয়েছিল যারা সংকটকে কেন্দ্র করে সেটা করতে চেয়েছিলেন আমরা সেটা করতে দেইনি। 

মন্ত্রী বলেন, আমরা বলে দেওয়ার পর অগ্রিম টিকেট ফেরত দেওয়া হয় নাই। অগ্রিম টিকেট ঠিকই বহল আছে। মন্ত্রী বলেন, সড়কে যানবাহন চলাচল ঠিক রাখতে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের যতটুকু সামর্থ্য আছে বিশেষ করে ঈদ উপলক্ষ্যে রাস্তাঘাট সংস্কার করে চলাচল উপযোগী রাখা।

তিনি বলেন, যে সমস্ত জায়গায় নির্মাণ কাজ চলছিল সেই সব স্থানের নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে। অন্তত একটি লেন যাতে কার্যকর থাকে সে ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি। 

মন্ত্রী বলেন, যে সমস্ত পাম্প আছে মহাসড়কে সেই সমস্ত পাম্প আগামী ঈদের আগে সাত দিন ঈদের পরে পাঁচ দিন ২৪ ঘন্টা খোলা থাকবে সেটা আমরা নিশ্চিত করেছি।

২৬০ টি স্পটকে আমরা চিহ্নিত করেছি যেখানে যানজট হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে চিহ্নিত করে আমি পুলিশ বিআরটিএ আমাদের পরিবহন সেক্টরের সঙ্গে যারা জড়িত স্থানীয় পুলিশ জেলা প্রশাসক পুলিশ সুপার তাদের সমন্বয়ে ওই ২৬০ টি স্পটে যাতে কোন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে তড়িত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। 

তিনি বলেন, ‘আমরা আজকে সড়ক পর্যক্ষেণ করছি সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা আসন্ন পবিত্র ঈদ উপলক্ষ্যে একটা ভালো জনবান্ধব যাত্রা যাত্রীদেরকে উপহার দিতে পারবো।’ 

তিনি বলেন, যাত্রীরা আরামদায়কভাবে নির্দিষ্ট সময়ে যাতে গন্তব্যে পৌঁছাতে পারে; বাড়িতে পৌঁছাতে পারে উদ্বিগ্ন না হয়, ঘন্টার পর ঘন্টা সড়কে যাতে আটকে না পড়ে সেটার জন্য সরকারের মনোযোগ রয়েছে সর্বাত্মকভাবে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে এবং এর সঙ্গে যারা স্টেক হোল্ডার জড়িত আছে তাদের সবাইকে নিয়ে সম্মতভাবে আমরা কাজ করছি। 

মন্ত্রী বলেন, এখন আমাদের ট্রেনের যতটুকু সক্ষমতা আছে যতগুলি কোচ আছে যে লোকবল আছে সেটা দিয়ে এবার ট্রেনের যাত্রী পরিবহন সুষ্টুভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে। তিনি বলেন, আমি গতকালকে ট্রেনস্টেশনে গিয়েছিলাম সেখানে গিয়ে যে ব্যবস্থাপনাটা আমি দেখেছি তা ছিল সন্তোষজনক। 

মন্ত্রী বলেন, ট্রেনের যাত্রীদের কিছু অনুরোধ ছিল সেগুলো আমরা বিবেচনায় নিয়েছি। পর্যায়ক্রমে পাম্পে তেলের রেশনিং থাকবে কিনা সেটা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি আপনারা আজকে রাত্রে সুসংবাদ পাবেন। 

তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে ভাড়া বাড়ানো অথবা অতিরিক্ত কোন কিছু চাপিয়ে দেওয়ার কোন সুযোগ কারো থাকছে না। আমরা এটা কঠোরভাবে মনিটরিং করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়