শিরোনাম
◈ বিশ্বকাপের অনুশীলনে ঘাসের মধ্যে বিষধর কপারহেড সাপ, আতঙ্কে জার্মান ফুটবল দল ◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন ◈ অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র ◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৩৩ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইজিপি বদলের পরদিনই সরে দাঁড়ালেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর পুলিশ প্রশাসনে চলমান রদবদলের মধ্যেই পদত্যাগ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া শাখার প্রধান তালেবুর রহমান।

আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে সাজ্জাত আলী বলেন, ‘আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ রয়েছে। তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি।’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে পরিবর্তনের পরদিনই ডিএমপি কমিশনারের দায়িত্ব ছাড়ার এ সিদ্ধান্ত সামনে এলো। প্রশাসনের শীর্ষ পর্যায়ে সাম্প্রতিক রদবদলের ধারাবাহিকতায় পুলিশ বাহিনীর নেতৃত্বে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়