শিরোনাম
◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩২ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ (শুক্রবার) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা।

এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যান তারা। এসময় বিভিন্ন স্লোগন দেন সরকারি চাকরিজীবীরা।
পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

অন্যদিকে শহীদ শরীফ ওসনান বিন হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ। আজ জুমার পর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সবাইকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সামনে অবস্থান গ্রহণের অনুরোধ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়