শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিল্মি স্টাইলে ভুয়া ডিবি পুলিশকে ধরল আসল ডিবি! (ভিডিও)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ‘ডিবি সেজে’ ডাকাতির চেষ্টাকালে ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দুপুর ১টার দিকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়।  এর মধ্যে সেনাবাহিনীর সাবেক একজন ও পুলিশের সাবেক দুই সদস্যসহ ৬ জন রয়েছেন। 

উদ্ধার হয়েছে, ৪টি ডিবির পোশাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি ওয়াকিটকি সেট ও ইলেকট্রিক শক দেয়ার মেশিন, ১টি লেজার লাইট ও তাদের ব্যবহৃত হাইস গাড়ি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ডিবি পুলিশের পরিচয়ে যাত্রী ও যানবাহন থামিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।

Advertisement

পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এই ঘটনায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেও পুলিশের তৎপরতায় বড় ধরনের অপরাধের হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ