শিরোনাম
◈ গ্যাস-বিদ্যুৎ সংকটের বিকল্প খুঁজছে সরকার, ভরসা নবায়নযোগ্য জ্বালানিতে ◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে ◈ শিক্ষার বেহাল দশা নিয়ে আন্দোলনে শিশুরা, ভারতে জেন আলফার উত্থান ◈ বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ◈ বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন-আমিরাত ◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণভোটের লিফলেট পৌঁছুবে ঢাকা মহানগরীর প্রতিটি বাসায়

মনিরুল ইসলাম : ঢাকা মহানগরীর প্রতিটি বাসায় পৌঁছে দেয়া হবে আসন্ন গণভোটে পরিবর্তনের জন্য 'হ্যাঁ' শিরোনামের লিফলেট।

এ ছাড়াও মহানগরীর ( উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন) হাইরাইজ ভবনসমূহে ড্রপ ডাউন ব্যানার, বিলবোর্ড স্থাপন, সড়কদ্বীপ সমুহে দৃষ্টিনন্দন ফেস্টুন ও  বিভিন্ন স্থাপনায় স্টিকার প্রদর্শনীর মাধ্যমে নগরবাসীকে একটি গণতান্ত্রিক,  মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 'হ্যাঁ' ভোট দিতে উদ্বুদ্ধ করা হবে। 

আজ রোববার  বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ( উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সাথে তাঁর কাযালয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসানের  বৈঠকে এ তথ্য জানানো হয়। 

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

পল্লী বিদ্যুৎ এর ৩.৭২ কোটি গ্রাহকের কাছে হ্যাঁ লিফলেট

দেশের পল্লী অঞ্চলে বিদ্যুৎ সেবা পৌঁছে দেবার প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তার ৩.৭২ কোটি গ্রাহকের কাছে আসন্ন গণভোটে পরিবর্তনের জন্য 'হ্যাঁ' শিরোনামের লিফলেট। 

আজ বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ( উপদেষ্টা মর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সাথে তাঁর কার্যালয়ে বৈঠককালে এ তথ্য জানান আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়াউল আলম। 

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ