শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৩:৪২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমতাজের ৪ বাড়ি ও জমি ক্রোক

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ক্রোককৃত সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে- মমতাজ বেগমের নামে থাকা ঢাকার মহাখালীতে পাঁচ কাঠা জমিসহ পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জ সদরে পাঁচ শতক জমিসহ চারতলা বাড়ি, মানিকগঞ্জ জেলার সিংগাইর ২১ শতক জমিসহ দুইতলা বাড়ি ও ১ হাজার ৩১২ বর্গফুটের দুইতলা বাড়ি, পূর্বাচল নিউটাউনে ৯ কাঠা জমি, মানিকগঞ্জে ১২ শতক জমি ও মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় ৪১২ শতক কৃষি জমি।

আবেদনে বলা হয়েছে, মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের নিমিত্তে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। মমতাজ বেগমের বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকাবস্থায় ব্যাংক হিসাব/অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ এবং স্থাবর সম্পদসমূহ  ক্রোক করা একান্ত প্রয়োজন।

 

  • সর্বশেষ