শিরোনাম
◈ মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধার, জানালেন মন্ত্রী ◈ বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার ◈ ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা বলার যে ব্যাখ্যা দিলেন আলোচিত সেই এমপি জেবা আমিন (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল? ◈ বঙ্গোপসাগরে পাকিস্তানের হাঙর সাব‌মে‌রিন, বাংলাদেশকে নি‌য়েও জল্পনা তু‌ঙ্গে, ভারতের জন্য কতটা চিন্তার? ◈ যুক্তরা‌স্ট্রের স‌ঙ্গে আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা ◈ ‌বিশ্বকা‌পে হাইতির বিরু‌দ্ধে নতুন  কৌশল নিয়ে নামবেন ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি ◈ হরমুজ খুলতেই এশিয়ার বাজারে আসছে ৬ কোটি ব্যারেল তেল ◈ শ‌নিবার নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে পাকিস্তানের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ গরম আর বৃ‌ষ্টি এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাইয়ে হত্যাচেষ্টার ভুক্তভোগীদের না পাওয়ায় শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় করা একটি হত্যাচেষ্টা মামলায় আহত বা ভুক্তভোগীদের খুঁজে না পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ বিষয়ে ঢাকার বিচারিক আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই সংস্থাটি।

আগামী তেসরা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে আদালত।

এ মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের চৌঠা অগাস্ট কাজ শেষে বাসায় ফেরার পথে ঢাকার ধানমন্ডি - ২৭ এ আহত হন সাহেদ আলী।

এই ঘটনায় শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে ধানমণ্ডি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

পরে পিবিআই এই ঘটনা তদন্ত করতে গিয়ে আহতদের খুঁজে পাওয়া যায়নি।

পরে তথ্যগত ভুল উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাসহ সকলকে অব্যাহতির সুপারিশ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়