শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাসপোর্ট এন্ডোর্সমেন্টে মানি চেঞ্জারদের সর্বোচ্চ ফি ৩০০ টাকা নির্ধারণ

ভ্রমণকারীদের কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় রোধে মানি চেঞ্জারদের মাধ্যমে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বুধবার (০৭ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত বিদ্যমান নির্দেশিকা ‘গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনস (জিএফইটি)- ২০১৮’ অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা প্রবাসে গমনকারী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা অনুযায়ী বিদেশি মুদ্রার নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক (টিসি) বিক্রি করতে পারবেন।

প্রতিটি বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে তা যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে এবং অনুমোদিত কর্মকর্তার স্বাক্ষর ও সিল দ্বারা তা নিশ্চিত করতে হবে।

স্বচ্ছতা নিশ্চিত ও অতিরিক্ত ফি আদায় বন্ধে বাংলাদেশ ব্যাংক কয়েকটি বাধ্যতামূলক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বৈদেশিক মুদ্রা কেনার পরিমাণ নির্বিশেষে প্রযোজ্য হবে।

এছাড়া মানি চেঞ্জারদের তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এন্ডোর্সমেন্ট ফি স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকের কাছ থেকে আদায়কৃত প্রতিটি ফি’র বিপরীতে লিখিত রসিদ প্রদান করতে হবে এবং ভবিষ্যৎ অডিট ও তদারকির জন্য আদায়কৃত ফি’র সঠিক হিসাব সংরক্ষণ করতে হবে।

ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ (এফইপিডি-২)- এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে বিদেশগামী যাত্রীদের জন্য পাসপোর্ট এন্ডোর্সমেন্ট প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে এবং মুদ্রা বিনিময়ের সময় তারা যেন নির্বিচারে সার্ভিস চার্জের শিকার না হন, তা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়