শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতা থেকে বিতাড়িতরা বসে নেই, প্রোপাগান্ডা চালাচ্ছে—সাখাওয়াত হোসেন

অভ্যুত্থানের মাধ্যমে যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন, তারা বসে নেই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর মন-মানসিকতা কী? তারা কি আগের মতোই থাকতে চায়, নাকি পরিবর্তন হতে চায়; সে ধরনের কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এখনো শুনিনি। যদিও একটি নতুন রাজনৈতিক দল, যারা এই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল এনসিপি; তাদের কাছ থেকে কিছু কথা শুনেছি, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসবে বা যাবে বলে মনে হচ্ছে, তাদের কাছ থেকে সে ধরনের অঙ্গীকার এখনো পাইনি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি। নানা ধরনের ক্যাম্পেইন চলছে। যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই। তারা সব ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে।

তাদের কাছে টাকা-পয়সা আছে, বিদেশি মদদও আছে।
নৌ পরিবহন উপদেষ্টা বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনকে মাঠে নামতে হবে। এর জন্য যে সহযোগিতা প্রয়োজন, সরকার তা অবশ্যই করবে। সরকার তো নির্বাচন দিতে চায়, এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।

একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যেই আসুক না কেন, তার কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে। জুলাই সনদে বহু বিষয় রয়েছে, যেগুলো বাস্তবায়ন না হলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাব।
তিনি বলেন, ন্যূনতম সংস্কার না হলে অতীতের সবকিছুই বহাল থাকবে। সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে হবে।

বিচারপতি এম এ মতিনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়