শিরোনাম
◈ শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী ◈ শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে? ◈ ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ◈ বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন মুখ ◈ বিগত বছরে গুম নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়নের উদ্যোগ নেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণহানি ৯০২ ◈ ৫৩ বছর আগে পদ্মশ্রী পুরস্কা‌রের জন্য নির্বাচিত, বয়স ৮৮, এখ‌নো হাতে পাননি কিংবদন্তী ক্রিকেটার! ◈ অবসর ভাতার জন্য আর অফিসে অফিসে ঘুরতে হবে না, অনলাইনেই ঘরে বসে টাকা পাবেন শিক্ষকরা: প্রধানমন্ত্রী ◈ মাদরাসার সিঁড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, আহত ৫ ছাত্রী ◈ ভারতসহ ৪০ দেশের মাধ্যমে চীনের পণ্য যুক্তরাষ্ট্রে, শুল্ক ফাঁকির অভিযোগ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৫২ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নতুন প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।বুধবার (২৪ ডিসেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।

এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

এর আগে গত সোমবার রাত সাড়ে ১০টায় আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম যুগান্তরকে জানিয়েছিলেন, নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন আগামী রোববার।

গত বছর ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ববান সৈয়দ রেফাত আহমেদ। আগামী শনিবার তিনি  অবসরে যাবেন। বর্তমানে সুপ্রিম কোর্ট বার্ষিক ছুটি থাকায় গত বৃহস্পতিবার তার জীবনের শেষ কর্ম দিবস। রীতি অনুযায়ী ঐদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়। 

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেন।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে ও ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়