শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:২৩ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৬৫৮ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র ও গোলাবারুদ

দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১ হাজার ৬৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে অভিযানে ১৯টি আগ্নেয়াস্ত্র ছাড়াও ৩০৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ৮৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু এ আরও ৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়াও অভিযানে ৩টি রিভলবার, ৫টি এলজি, ২টি পিস্তল, ৫টি শুটারগান, একটি রাইফেল, ২টি বন্দুকসহ মোট ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ৩০৬ রাউন্ড গুলি ছাড়াও অভিযানে ১০২ রাউন্ড কার্তুজ, ২৪টি দেশীয় অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি গ্রেনেড, একটি মর্টারের গোলা, ১৭ কেজি গান পাউডার, ১৬ দশমিক ৩ কেজি আতশবাজি, ৫৪ রাউন্ড গুলির খোসা, ১০টি বোমা তৈরির উপকরণসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার ও বেগবান করার পাশাপাশি ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। গত ১৩ ডিসেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

  • সর্বশেষ