শিরোনাম
◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে! ◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:০১ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ৫ দিনের রিমান্ডে

যুবদল কর্মী আরিফ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে ৫ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক।

 রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, কারাগারে থেকেই সুব্রত বাইনকে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় সহায়তা করে আসছিলেন তার মেয়ে বিথী। জেলগেটে তার সাথে দেখা করার সময় অবৈধভাবে সুব্রতকে ফোনে কথা বলার ব্যবস্থা করেন এ মেয়ে।
 
এদিকে, নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বিথী আদালতকে বলেন, তার বাবার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন তিনি। পরে সুব্রত বাইনের কিলিং মিশনের পরিকল্পনা ও অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে বিথীকে রিমান্ডে পাঠান আদালত।
 
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওইদিন খাদিজাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। তবে মামলার মূল নথি না থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য এদিন ধার্য করেন।
 
 মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির একটি ক্যাফের সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আরিফ ঢাকা মহানগর উত্তর ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ–ক্রীড়া সম্পাদক ছিলেন।
 
এ ঘটনায় আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় প্রথমে হত্যাচেষ্টার মামলা করেন। পরে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
 
এর আগে এ মামলায় সুব্রত বাইনকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
 
উল্লেখ,তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে (বিথী) কুমিল্লা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে কুমিল্লা নগরের জেলখানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়