শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের প্রধান নির্বাচকের দৌড়ে জহির খান ◈ বিভ্রান্ত করবেন না, সঠিক পরিকল্পনা আনুন বাস্তবায়ন করব: বিরোধীদলের উদ্দেশে প্রধানমন্ত্রী ◈ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে বাড়ছে সঞ্চয়, জুনে নতুন হিসাব ১ লাখ ১৮ হাজার ◈ শেখ মুজিবকে হত্যার আগে অস্থির ছিল বাংলাদেশ, ঘটেছিল যেসব ঘটনা ◈ গুলিভর্তি ব্যাগ নিয়ে শাহজালাল বিমানবন্দর পার আশিয়ান গ্রুপের চেয়ারম্যান, দায়িত্বে থাকা দুই স্ক্রিনারের বিরুদ্ধে শাস্তির সুপারিশ ◈ বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মন্ত্রিসভা পুনর্গঠনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা, আলোচনায় একাধিক নাম ◈ বিশেষ সতর্কবার্তা ইসলামিক ফাউন্ডেশনের ◈ শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী ◈ শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে?

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধা কোটায় জাল ভর্তির অভিযোগ: সাবেক ইউএনও কামাল হোসেন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়া চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সেই সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক আব্দুল্লাহ আল মামুন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।

একই সঙ্গে কামাল হোসেনের বাবা মো. আবুল কাশেম, মা মোছা. হাবীয়া খাতুন, চাচা মো. আহসান হাবীব ও চাচি মোসা. সানোয়ারা খাতুন ওরফে শাহানারা খাতুনেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

এর আগে দুদকের উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে জালিয়াতি করে নিজের মা-বাবার নামের পরিবর্তে চাচি ও মুক্তিযোদ্ধা চাচাকে মা-বাবা সাজিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে প্রশাসন ক্যাডারে চাকরি নেন।

জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গত বছরের ২৬ ডিসেম্বর দুদকের সম্মিলিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়। কামাল হোসেনের বিরুদ্ধে করা ওই মামলাটি তদন্তের সময় বিশ্বস্ত সূত্রে জানা যায়, কামাল হোসেন, তাঁর মা-বাবা ও চাচা-চাচি দেশত্যাগ করে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। মামলা তদন্তের স্বার্থে তাঁরা যাতে দেশত্যাগ করতে না পারেন সে কারণে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

উল্লেখ্য, কামাল হোসেনের সর্বশেষ মাগুরার সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়