শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২২, ০৮:৫২ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২২, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী 

মিশেল জে সিসন

এম এম লিংকন: চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঘণ্টাখানেক পর শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় পা রাখেন সিসন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিসনের ঢাকায় আসার তথ্য নিশ্চিত করেছেন। 

বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধির সফরে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, বাইডেন প্রশাসনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে ওয়াশিংটনের বহুপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইউক্রেন পরিস্থিতি, তাইওয়ান ইস্যু, খাদ্য নিরাপত্তা ইস্যুটি আলোচনায় আসবে। এছাড়া স্বাস্থ্য ব্যবস্থা, মানবাধিকার ও রোহিঙ্গা ইস্যু থাকবে আলোচনার টেবিলে।

মিশেল জে সিসনের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বড় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হতে পারে সিসনের।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন বাংলাদেশ ছাড়াও ভারত ও কুয়েত সফর করবেন। তিন দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকগুলোতে নানা বিষয় গুরুত্ব পাবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সফর যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনার জন্য। এছাড়া জাতিসংঘে মার্কিন সহযোগিতাকে আরও গভীর করা এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের পরবর্তী মহাসচিব পদের জন্য ডোরেন বোগদান-মার্টিন-এর প্রার্থিতার পক্ষে সমর্থন আদায় করার বিষয়টিও বৈঠকগুলোতে গুরুত্ব পাবে।

  • সর্বশেষ