শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০১:৪৯ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালত অবমাননা: বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গঠনপ্রক্রিয়া এবং বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি নেতা ফজলুর রহমানের মন্তব্যকে 'রাষ্ট্রদ্রোহিতার শামিল' বলে আখ্যায়িত করেছেন ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগে তাঁকে আগামী ৮ ডিসেম্বর স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে একটি টকশোতে ওই আপত্তিকর মন্তব্য করেছিলেন এই বিএনপি নেতা।

রোববার (৩০ নভেম্বর) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এসময় আদালত কঠোর মন্তব্য করে বলেন, আদালত রাষ্ট্রের অংশ। ফজলুর রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে একটি বেসরকারি চ্যানেলের 'মুক্তবাক' অনুষ্ঠানে ফজলুর রহমান আদালত অবমাননাকর মন্তব্য করেছিলেন। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গত বুধবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

অভিযোগে বলা হয়, টকশোতে ফজলুর রহমান বলেছিলেন, এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে। ‌‘এই ট্রাইব্যুনালের বিচার মানি না।’

উল্লেখ্য, বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট বিএনপি তিন মাসের জন্য ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করেছিল। তবে পদ স্থগিত থাকা সত্ত্বেও কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে তাঁকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে বিএনপি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়