শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের ◈ শুক্রবার অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নাম‌ছে বাংলাদেশ ◈ ঋণখেলাপি ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক: ‘এখানে কেউ ঋণখেলাপি নন’: স্বরাষ্ট্রমন্ত্রী, ‘তাহলে কোথায় বলব?’: নাহিদ ◈ দেশে ফেরানো ঠেকাতে যে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর! ◈ ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ নামকরণ বিতর্কের মধ্যেই বগুড়ার ৪ নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগ ◈ সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই ◈ বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব বিস্তারের অভিযোগ ইসরায়েলের ◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৫:২৩ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী উদ্যোক্তা তনির সাইবার সুরক্ষা মামলায় গণমাধ্যমকর্মী গ্রেপ্তার

নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলায় আকাশ নিবির নামের গণমাধ্যমকর্মীকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। বুধবার দুপুরে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান। এই মামলায় মৌ সুলতানা, তানিয়াসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

আকাশ নিবিরকে মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নানা সময়ে গণমাধ্যমকর্মী আকাশ নিবির ও অন্য আসামিরা তনি এবং তার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করে আসছিল ও অশ্লীল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল। এতে তনির সম্মানহানি হচ্ছিল।

মামলার অভিযোগপত্রে তনি বলেন, আমি ও আমার লিগ্যাল অ্যাডভাইজার ১নং বিবাদীকে আমার বিরুদ্ধে মিথ্যাচার না করার জন্য অনুরোধ করলে ১নং বিবাদী আমার থেকে ১২ লাখ টাকা অথবা একটি প্রাইভেটকার চাঁদা দাবি করে। আমি টাকা দিতে রাজি না হলে বিবাদী আমাকে নিয়ে এআই সফটওয়্যার দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ওয়েবসাইটে ভাইরাল করা হুমকি-ধমকি, ভয়-ভীতি প্রদান করে এবং আমাকে ব্ল‍্যাকমেইল করতে থাকে।

এতে আরো বলা হয়, আসামিরা একত্রিত হয়ে আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অশ্লীল ভাষায় মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে ভিডিও তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করতে থাকে। এ ছাড়া আমি যদি কোনো ধরনের আইনের আশ্রয় গ্রহণ করি তাহলে বিবাদী আমাকে মেরে ফেলারও হুমকি-ধমকি প্রদান করে। বিবাদীগণ পরস্পর যোগসাজশে আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে নিয়ে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমার আত্মীয়-স্বজনসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে আপত্তিকর ভিডিও তৈরি করে উক্ত ভিডিও ভাইরাল করে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান বলেন, রোবাইয়াত ফাতিমা তনির দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলায় আমরা আকাশ নিবির নামের একজনকে গ্রেপ্তার করেছি।

তাকে এরইমধ্যে আদালতে পাঠানো হয়েছে। এই মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পাশাপাশি সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করতে দেখা যায় আকাশ নিবিরকে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়