শিরোনাম
◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে!

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৩:২৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে: প্রেস সচিব 

নোয়াখালী প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে, এক পার্টি এক কথা বলবে, এটাই নিয়ম, সারা বিশ্বে এমনই হয়। কিন্তু কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে। তবে সিদ্ধান্ত যাই হোক ১৫ ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কারণ অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞবদ্ধ। এটাকে ঠেকানোর কোনো শক্তিই নাই।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাইন্ড ব্রিজ এন্ড নলেজ কম্পিটিশন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 সকলকে ধর্য্য ধারণের অনুরোধ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গলে, গণতন্ত্রের স্বার্থে এবং সকল দলের জন্য মঙ্গল এমন সব কাজই করবে। ইতোমধ্যে সরকার জুলাই সনদ ডিক্লার করেছে, জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। এর আগে অনেকগুলো কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে, অর্থনীতিকে পুনরদ্ধার করা গেছে, ট্রায়ালের কাজগুলো হচ্ছে। আগামী ১৮ তারিখ কোর্ট হয়তো জানাবে, শেখ হাসিনার যে ট্রায়াল হচ্ছে তার বিচারের দিন জানাবে। অন্যান্য যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যু নিয়েই কাজ হচ্ছে। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে অনেকগুলো বড় বড় কাজ করেছে।

জুলাই ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাইম প্রমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়