শিরোনাম
◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা ◈ মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত : হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১৪ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাইযোদ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় জুলাইযোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

এই ঘটনার প্রতিবাদে এবং তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে, জুলাই যোদ্ধা সংসদ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সারাদেশের জেলা শহরগুলোর মহাসড়ক অবরোধ করা হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংগঠনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলাম। কিন্তু আমাদের ওপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে। এর প্রতিবাদে রোববার তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের জীবন ও রক্তের স্বীকৃতি চাই। যদি এই স্বীকৃতি না পাই, তাহলে ভবিষ্যতে আর কেউ এ দেশের জন্য আত্মত্যাগে উৎসাহী হবে না।’

জুলাই যোদ্ধাদের ৩ দাবি হলো- ১️। জুলাই শহীদদের জাতীয় বীর এবং আহত বা পঙ্গুত্ববরণকারীদের ‘বীর’ স্বীকৃতি দেওয়া; ২️। শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনের রোডম্যাপ ঘোষণা; ৩। দায়মুক্তি ও সুরক্ষা আইন প্রণয়ন; যাতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের হয়রানি করা না হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়