শিরোনাম
◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব আল হাসানের বিরুদ্ধে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিল দুদক

আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ সোমবার দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন দপ্তরে চিঠি দেয় দুদক।

গত ১৭ জুন শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অপরাধে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। যেখানে তাদের বিরুদ্ধে শেয়ারবাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এবার সেই মামলার তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা।

দুদকের এক চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, মাগুরা-১ ও অন্যান্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগটি দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখার সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর মামলা নং-১৫, তারিখ। ১৭/০৯/২০২৫ খ্রি. এর সংযুক্ত করার সিদ্ধান্ত কমিশন কর্তৃক গৃহীত হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়