শিরোনাম
◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্ট মার্টিন বন্ধ ছিল না, পর্যটক নিয়ন্ত্রণ করা হয়েছে : রিজওয়ানা হাসান

সেন্ট মার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি, তবে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিশ্ব নদী দিবস উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রিজওয়ানা হাসান এ কথাগুলো বলেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথভাবে ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

রিজওয়ানা হাসান বলেন, ‘সেন্ট মার্টিনের স্থানীয় মানুষ হোটেলগুলোর মালিক নয়।

আন্দোলন যারা করেন, তাদের বেশির ভাগই হচ্ছে বাইরের ব্যবসায়ী। সেন্ট মার্টিন ব্যবসায়ীদের নয়, সেন্ট মার্টিন সবার।’

Advertisement

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সেন্ট মার্টিনকে বাঁচাতে পারলে পর্যটন চলবে। সেন্ট মার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি, পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে।


এটা বৈশ্বিক অনুশীলন। আর সেন্ট মার্টিনে রাত্রী না যাপনের সিদ্ধান্ত ২০১৬ সালে হলেও তা বাস্তবায়ন হয়নি। এ সরকার এসে তা বাস্তবায়ন করছে।’

তিনি বলেন, ‘কয়েকজন জাহাজ ব্যবসায়ী আর হোটেল ব্যবসায়ী কাছে আমাদের সবার সেন্ট মার্টিন কি তুলে দেব?’

এ সময় চলনবিলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘এখন শিক্ষাপ্রতিষ্ঠান হবে বিলে! শিক্ষাপ্রতিষ্ঠানে যারা লেখাপড়া করেন, তারা কেমন করে এ দাবি তুলতে পারেন, এ দাবি নিয়ে আন্দোলন করতে পারেন বা প্রস্তাব পাঠাতে পারেন?’

আন্দোলনকারীদের উদ্দেশে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সরকার অনুমতি দিল কি দিল না, সেটা পরে, আপনি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই প্রকল্প আদৌ পাঠাতে পারেন কি না, এটাই তো হলো সবচেয়ে বড় প্রশ্ন।

 

  • সর্বশেষ