শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১১ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মীরা, কঠোর বার্তা জ্বালানি উপদেষ্টার

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অযৌক্তিকভাবে গণছুটি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম ব্যাহত করার চেষ্টা সরকার মেনে নেবে না। প্রয়োজনে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

উপদেষ্টা বলেন, ‘গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচন বিঘ্নিত করার উদ্দেশ্যে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে গণছুটি নিয়ে আন্দোলনে নেমেছেন। মন্ত্রণালয় তা মনে না করলেও তারা কাজে না ফিরলে সেটি সত্য বলে ধরে নেয়া হবে।’

তিনি বলেন, ‘পল্লী বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় সেবা। সংশ্লিষ্ট সবাইকে দ্রুত কাজে যোগ দিতে হবে। ছুটিতে থাকলে আলোচনায় বসা সম্ভব নয়। কাজে যোগ দিলেই যে কোনো সময় আলোচনায় বসা যাবে।’

ফাওজুল কবির খান জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় দুর্নীতি অনুসন্ধানে সাবেক সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য চাকরি বিধিমালা প্রণয়নের নির্দেশ দেয়া হয়েছে।
 
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অনেককে কাজে যোগ দিতে বাধা দেয়া হচ্ছে। যারা এমন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে তিনটি জিডি করা হয়েছে। সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে, দুর্বলতা ভাবলে ভুল হবে।’

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানান জ্বালানি উপদেষ্টা।

তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়াচ্ছে না সরকার এবং দাম বাড়ানোর পরিকল্পনাও নেই। দাম না বাড়িয়েই বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি মোকাবিলার চেষ্টা চলছে।

ফাওজুল কবির বলেন, গ্যাসের ঘাটতি কমাতে সরকার বেশি পরিমাণে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) আমদানি করছে। পাশাপাশি বাসাবাড়ির পুরোনো গ্যাস লাইনগুলোর মেরামত ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়