শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ০৮:৪৩ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ স্বস্তির সঙ্গে যাতে সঠিক সেবা পায় এজন্য অটোমেটেড ভূমি সেবা চালু করা হচ্ছে : ভূমি উপদেষ্টা

ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রান্তিক পর্যায়ে ভূমি সেবা-সংক্রান্ত বিষয়ে নানা অভিযোগ রয়েছে। এ সেক্টরে নানা অনিয়ম-দুর্নীতি দূর করতে আমরা দিন-রাত কাজ করছি। এজন্য অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হচ্ছে। সফটওয়্যার মানুষ পরিচালনা করে, তাই মানুষকে সঠিকভাবে পরিচালিত হতে হবে।

তিনি বলেন, দেশে অধিকাংশ বিরোধের মূল উৎস ভূমি, এজন্য ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে, যাতে বিরোধ কমে আসে। মানুষ স্বস্তির সঙ্গে যাতে সঠিক সেবা পায়- এ বিষয়ে আমরা কাজ করছি।

সারা দেশে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে ইন্টিগ্রেটেড ও অটোমেটেড ভূমি সেবা সফটওয়্যার ডেভেলপ প্রকল্প বাস্তবায়নে ফেনী জেলায় পাইলটিং কার্যক্রমের ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

বুধবার (১৩ আগস্ট) সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মশালা হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্ব এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আলোচক ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী।

কর্মশালায় বক্তব্য দেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, সেটেলমেন্ট অফিসার সারোয়ার উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা, ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার, ফেনী আদালতের জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও সরকারি-বেসরকারি নানা পর্যায়ের ব্যক্তিরা কর্মশালায় অংশ নেন।

একই দিন বিকেলে ফেনী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের এ বিষয়ে বিফ্রিং করেন ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়