শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০১:০৯ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন, গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন

মনিরুল ইসলাম: মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ দুপুরে এই তথ্য জানানো হয়। 

বলা হয়, মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, ইতোমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান রয়েছে, কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে। 

মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার। আগুনে বাড়ির একটি ঘর পুড়ে গেছে।

ধারণা করা হচ্ছে, পহেলা বৈশাখে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়।

এ বিষয়ে বুধবার (১৬ এপ্রিল) নিজের ফেসকুত আইডিতে দেয়া এক স্ট্যাটাসে মানবেন্দ্র লিখেছেন, ‘আমাদের বাড়িতে আগুন দেয়া হয়েছে।’

 

  • সর্বশেষ