শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ১১:৫৭ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৫, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি

 বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সাফ জানিয়ে দেন যে, ‘বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে তার দেশ সমর্থন করে না।’

আজ শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদি এ কথা বলেন।

মোদি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের ইতিহাস একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত; যা বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে চলে আসছে।’

বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভারত সমর্থন করে না দাবি করে মোদি বলেন, ‘আমাদের সম্পর্ক জনগণের সঙ্গে জনগণের, কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয়।’

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ শেষে স্থানীয় সময় রাতে বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

ব্যাংকক বিমানবন্দরে থাই প্রধানমন্ত্রীর কার্যালয় সংযুক্ত মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রাই তাকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ব্যাংককে পৌঁছান এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি প্রতিবেশী কয়েকটি দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়