শিরোনাম
◈ কা‌রো পছন্দ হোক বা না হোক, আ‌র্জেন্টিনা বি‌শ্বের সেরা দল : লিও‌নেল মে‌সি ◈ অর্থনীতির তিন সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ: রাজস্ব বাড়ানো ও ব্যাংক খাত সংস্কারের তাগিদ ◈ বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হচ্ছে, প্রতি সেকেন্ডে ছাড়বে ৯ হাজার কিউসেক পানি ◈ অনলাইন জুয়ার টাকার কমিশনে বিলাসী জীবন! দিনে লেনদেন ৫ কোটি টাকা, থাকতেন বিলাসবহুল রিসোর্টে, চড়তেন বিএমডব্লিউতে ◈ শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’ ◈ কুয়েত ও বাহরাইনে যুক্তরা‌স্ট্রের ঘাঁটি ও স্থাপনায় ইরানের তীব্র হামলা ◈ বিশ্বকাপের ফাইনালে ইরানের রেফা‌রি! ◈ আ‌র্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেই প্রাইজমা‌নিসহ পা‌বে ৭৫০ কোটি টাকা  ◈ অনলাইন জুয়ায় নিঃস্ব ঠাকুরগাঁওয়ের তরুণরা : ‘সরকারের কাছে একটাই অনুরোধ, এটি বন্ধ করুন’ ◈ বায়ুদূষণে দেশে প্রতিদিন অকালে প্রাণ হারাচ্ছেন ২৪২ জন, বছরে ২৩ বিলিয়ন ডলারের ক্ষতি

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১১:৫৩ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা তথ্য পৌঁছেছে যুক্তরাষ্ট্রে: মার্কিন সিনেটর গ্যারি পিটার্স 

মার্কিন সিনেটর গ্যারি পিটার্স বলেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে বিশাল পরিমাণ মিথ্যা তথ্যও প্রচারিত হয়েছে। এই মিথ্যা তথ্যের কিছু অংশ মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে, যা সংখ্যালঘু গোষ্ঠীগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয় এসব কথা বলেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স। 

পিটার্স সরকারি সংস্কার কর্মসূচির প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক পরিবর্তন প্রত্যাশা করছে।

সিনেটর বলেন, তার মিশিগান কনস্টিটুয়েন্সিতে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বাস করেন, যার মধ্যে ডেট্রয়ট শহরও অন্তর্ভুক্ত। তাদের মধ্যে কিছু মানুষ গত কয়েক মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। 

এ সময় ড. ইউনূস বলেছেন, সরকার প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলাগুলো ধর্মীয় নয়; বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল, তবে সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে।

অধ্যাপক ইউনূস তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্তি করে বলেন, তারা দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষা করবে; তাদের বর্ণ, ধর্ম, জাতি, লিঙ্গ বা পরিচয় যাই হোক না কেন।

অধ্যাপক ইউনূস মার্কিন সিনেটরকে বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রামের সফরের আমন্ত্রণ জানান এবং অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতাদের, সাংবাদিকদের এবং সমাজকর্মীদেরও বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান, যাতে তারা ধর্মীয় ঐক্যের বাস্তব তথ্য জানতে পারেন। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়