শিরোনাম
◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিএনপি কর্মীদের’ হামলায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৩ সাংবাদিক আহত

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পাবনা থেকে আসা বিএনপির একদল নেতাকর্মীর হামলায় তিন সাংবাদিক আহত হওয়ার অভিযোগ  উঠেছে। 

আজ বুধবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে কোর্ট অ্যানেক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আখতারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯৯৪ সালে পাবনায় বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার মামলায় হাইকোর্ট রায় ঘোষণার সাংবাদিকরা অ্যানেক্স ভবনের সামনে আইনজীবীদের জন্য অপেক্ষা করছিলেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং পাবনা জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এক পর্যায়ে এক যুবক আদালতের সামনে সাংবাদিকদের ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তর্কাতর্কি শুরু করে। পাবনা থেকে আসা বিএনপি নেতাকর্মীদের একটি অংশ তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের ঘুষি, লাথি দেয়।

হামলায় সাংবাদিক জাভেদ আখতার ছাড়াও এনটিভির সাংবাদিক এ কে এম রফিকুল ইসলাম ওরফে হাসান জাবেদ এবং দীপ্ত টিভির আজিজুল ইসলাম পান্নু আহত হন।

পরে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এসে পরিস্থিতি শান্ত করেন।

এদিকে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, সাংবাদিকরা ব্রিফিং বর্জন করেন এবং অ্যানেক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়