শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৫২ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫ ব্যাংক হিসাব থাকা ১৫.১৮ কোটি টাকা অবরুদ্ধ

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক : ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব, বুধবার (৫ ফেব্রুয়ারী), দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবে থাকা ১৫.১৮ কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।  

দুদকের আবেদনে বলা হয়, কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা আছে। তার ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে ১৫,১৮,১৫,৪৬৫.০০ টাকা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

গত ১৮ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরদিন তাকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। তার বিরুদ্ধে আরো কয়েকটি হত্যা মামলা আছে। বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক এই খাদ্য মন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়