শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০৯ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ ফেব্রুয়ারি সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ : আসিফ নজরুল (ভিডিও)

অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন খাতের সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, 'ছয় সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে আজ প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে এ বৈঠক করেন। তিনি সংস্কার প্রতিবেদন বিষয়ে খোঁজ নিয়েছেন।'

তিনি আরও বলেন, 'আজকের বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়েছে। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে আশা করছি।'

'একইদিন ছয় কমিশনের প্রধানরা আশু করণীয় সম্পর্কে এবং সংস্কার বিষয়ে মধ্যমেয়াদে বা দীর্ঘমেয়াদে কী করা যেতে পারে সে বিষয়ে সর্বসম্মতভাবে সুপারিশনামা পেশ করবেন,' যোগ করেন তিনি।

উপদেষ্টা বলেন, 'এই সুপারিশনামা এবং সংস্কার রিপোর্ট আমরা রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পৌঁছে দেবো। তাদের সঙ্গে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে।'

'আমরা আশা করছি এ বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেই তারিখ নির্ধারণ করা হবে। ওই সভার সভাপতিত্ব করবেন ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস,' বলেন তিনি। উৎস: ডেইলি স্টার দেশ টিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়