শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলা

৬৪৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠান নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক।

রাজধানীর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেছেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নগদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। অভিযোগ, নগদের পরিচালন ব্যবস্থায় অনিয়ম আছে। নিরীক্ষায় নগদের বেশ কিছু আর্থিক অনিয়মের বিষয় বেরিয়ে আসে, যেমন ব্যাংকে নগদ অর্থ জমা না দিয়ে ৬০০ কোটি টাকার ই-মানি তৈরি করা।

এছাড়া ৪১ টি পরিবেশক হিসাব থেকে অননুমোদিতভাবে সরকারি ভাতার এক হাজার ৭১১ কোটি টাকা তুলে নেয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে। এসব অনিয়মের ঘটনা উদ্‌ঘাটনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক আইনি ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়