শিরোনাম
◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০৪ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানহানির মামলায় উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন, শুরু হলো বিচারকাজ

সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের (ঊর্মি) বিরুদ্ধে মানহানির মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আজ মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম।

আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে চরম অবমাননাকর কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আজ অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ছিল। তাপসীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করছিল আসামিপক্ষ। আবেদনটি নাকচ হয়। তাপসীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই আদেশের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হলো।

অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন জামিনে থাকা তাপসী।

তাপসীর বিরুদ্ধে গত বছরের ৮ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলাটি করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আদালত মামলাটি আমলে নিয়ে তাপসীকে গত বছরের ২৮ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। ধার্য তারিখে আদালতে হাজির হয়ে জামিন নেন তাপসী।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) থাকাকালে তাপসী ফেসবুক একটি পোস্ট দেন। এই পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এরপর তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়। তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়