শিরোনাম
◈ টানা তিন মাসের ধস কাটিয়ে ঘুরে দাঁড়াল সঞ্চয়পত্রের বাজার ◈ ক্ষুদ্র ব্যবসায়ীদের সুখবর: এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি ◈ মুভি থেকে শপিং, ঘণ্টা হিসেবে মিলছে ‘বয়ফ্রেন্ড’ ভাড়া! একাকীত্ব ঘিরে গড়ে উঠছে নতুন ব্যবসা ◈ মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি নতুন পে-স্কেল, কার বেতন কত বাড়ছে ◈ কাউন্সিলর একরামুল হত্যা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ◈ ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়: অভিনেত্রী জয়া ◈ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার, প্রজ্ঞাপন জারি ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা (ভিডিও) ◈ চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০৪ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানহানির মামলায় উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন, শুরু হলো বিচারকাজ

সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের (ঊর্মি) বিরুদ্ধে মানহানির মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আজ মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম।

আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে চরম অবমাননাকর কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আজ অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ছিল। তাপসীকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করছিল আসামিপক্ষ। আবেদনটি নাকচ হয়। তাপসীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই আদেশের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হলো।

অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন জামিনে থাকা তাপসী।

তাপসীর বিরুদ্ধে গত বছরের ৮ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলাটি করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আদালত মামলাটি আমলে নিয়ে তাপসীকে গত বছরের ২৮ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। ধার্য তারিখে আদালতে হাজির হয়ে জামিন নেন তাপসী।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) থাকাকালে তাপসী ফেসবুক একটি পোস্ট দেন। এই পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এরপর তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়। তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়