শিরোনাম
◈ জ্বালানিসংকট ও উৎপাদন ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক শিল্প : দি ইকোনমিস্টের প্রতিবেদন ◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৮ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যা জানা গেল সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে

আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবিদাওয়া উঠেছে। যেমন বেতন-ভাতা, সরকারিকরণ, জাতীয়করণ। কিছু জায়গায় সরকার প্রতিশ্রুতিও দিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে। তার কাছে জানতে চাওয়া হয়, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন। এতে যে অতিরিক্ত অর্থ ব্যয় হবে, এটা কীভাবে সামাল দেবেন? এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে।

জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি। এখন আমরা যেটা দিচ্ছি, এটা একেবারেই নয়, এসব লোক একেবারেই বঞ্চিত হয়েছে। পে কমিশন করে সামনে পে বাড়াব, এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগে ২০১৫ সালে পে কমিশন করা হয়েছিল।’

তবে কি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে সাহেলউদ্দিন আহমেদ মাথা নেড়ে ‘না’ সূচক উত্তর দেন।

পে স্কেল নিয়ে তিনি বলেন, ‘কেবল স্কুল-কলেজের শিক্ষকদের ওভারটাইম, অন্যান্য কিছু বিষয় আমরা দেখব, যদি সম্ভব হয়। এটি অবশ্যই ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না।’

বেশ কিছু খাতে খাতে বরাদ্দ নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাব না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজকল্যাণে আমাদের কমিটমেন্ট আছে। এগুলোতে বরাদ্দ কমাব না।

ড. সালেহউদ্দিন আরও বলেন, আমাদের অর্থদাতারাও বলেছে, তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এসব খাতে বরাদ্দ কমাবে না।’ সূত্র : বিবিসি বাংলা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়