শিরোনাম
◈ বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন দুর্ভোগ? ◈ জিয়া‌ন্নি ইনফান্তিনো কি ফিফার আগামী নির্বাচ‌নে টিকে থাকতে পারবেন? ◈ যারা যুক্তরাষ্ট্রকে রক্ষায় ঢাল হিসাবে ব্যবহৃত হবে তারা যুদ্ধের আগুনে পুড়ে যাবে: ইরানের হুঁশিয়ারি ◈ হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের ◈ বিশ্বকাপের স্বত্ব বিক্রি নিয়ে ইনফা‌ন্তি‌নোর স‌ঙ্গে আমার কো‌নো কথা হয়‌নি, বল‌লেন ট্রাম্প ◈ ইন্টারনেটে অন্যতম ধীরগতির দেশ বাংলাদেশ, মোবাইলে ৯১ ও ব্রডব্যান্ডে ৯৩তম: বিশ্বব্যাংকের প্রতিবেদন ◈ ২৪ বছর পর আবার বিশ্বকাপ ক্রিকে‌টের আয়জনে আফ্রিকা, ১২ ভেন্যু ঘোষণা ◈ ইউরোপীয় ইউনিয়নের ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ঢাকায় একের পর এক বোমা উদ্ধার, নেপথ্যে কারা? ◈ হবিগঞ্জে বিএনপি নেতাসহ ১৩ জনের কাছে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৫, ০৫:২৪ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট জারি’ (ভিডিও)

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।’ অবশ্য কবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তা জানাননি অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। 

ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে এরই মধ্যে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে চিঠির উত্তর এখনও আসেনি। অবশ্য ভারতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত। 

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তাহলে প্রত্যর্পন চুক্তির পুরোপুরি লঙ্ঘন হবে। এ বিষয়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।’ উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন ও নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়