শিরোনাম
◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১০:৪৪ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আগস্টে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার

মনিরুল ইসলাম: চলতি বছরের আগস্টে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারডিয়া সিম্পসন প্রধান উপদেষ্টার সঙ্গে তার বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। এ সময় তিনি নারডিয়া সম্পসনকে সে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

 বৈঠকে প্রধান সংস্কার কমিশনগুলোর সংস্কার রিপোর্ট পাওয়ার পর সরকার জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে বলেও জানান। এ সময় সিম্পসন অন্তর্বর্তী সরকার ও এর সংস্কার উদ্যোগে অস্ট্রেলিয়ার সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে হাইকমিশনার বিগত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের মানুষ অনেক উদার ও অতিথিপরায়ন মন্তব্য করে হাইকমিশনার বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যাত্রাটা ছিল আবেগপূর্ণ। এখানে আমার চার বছরের দায়িত্বপালন ছিল খুবই চমৎকার। এ সময় প্রধান উপদেষ্টা নারডিয়া সিম্পসনকে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আমন্ত্রণ জানান। যেটি এ বছর অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার সব কূটনীতিককে আমন্ত্রণ জানাবে যারা ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় বাংলাদেশে কর্মরত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়