শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০২:০১ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি সরকারের নিয়মের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না: ধর্ম উপদেষ্টা

চলতি বছর হজ এজেন্সি প্রতি এক হাজার হজযাত্রী পাঠানোর নতুন নিয়ম করেছে সৌদি সরকার। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, অনেক চেষ্টা সত্ত্বেও সৌদি সরকার নির্ধারিত নতুন নিয়মের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না।

ধর্ম মন্ত্রণালয়কে দেওয়া এক পত্রে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওযান আর রাবিয়াহ হজ এজেন্সিগুলোকে হজ কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্ততি শেষ করার অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিকসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

উপদেষ্টা জানান, এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রী সংখ্যা দুই হাজার থেকে কমিয়ে এক হাজার নির্ধারণ করা হয়েছে। কোন একক এজেন্সি এরচেয়ে কম যাত্রী নিতে পারবে না। তবে কয়েকটি এজেন্সি মিলে একটি লিড এজেন্সির মাধ্যমে এক হাজার হজযাত্রী পাঠাতে পারবে। উৎস: দৈনিক আমারদেশ।

 

  • সর্বশেষ