শিরোনাম
◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শাহবাগ থানা সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই থাকছে : উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত

মনিরুল ইসলাম  : রাজধানীর শাহবাগ থানা সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানাটি বর্তমান জায়গা থেকে সামান্য সরিয়ে উত্তর দিকে মুখ করে তৈরি করা হবে।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। পরে বিকেলে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার শাহবাগ থানাকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে সরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সাকুরা রেস্তোরাঁ এলাকায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়