শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ১২:৩১ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র শিবির থেকে শিক্ষা গ্রহণ করতে বললেন ঢাবির শিক্ষক

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ পাওয়ার পর আলোচনায় এসেছে সংগঠনটি। অনেক ছাত্র সংগঠন থেকে শুরু করে বিষয়টি নিয়ে কথা বলেছেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা। বিষয়টি নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুস্তফা মঞ্জুর। 

তিনি গত ২৩ সেপ্টেম্বর ফেসবুকে লিখেছেন

,‘ঢাবি শিবিরের সভাপতি, সেক্রেটারির পরিচয় প্রকাশ নিয়ে ফেসবুক পাড়া সরগরম। আমি কিছুটা বিস্মিত। কীভাবে এমন করা সম্ভব হলো। এখানেই আসে তিন স্টেকহোল্ডারের ভূমিকা।

১. যারা পদে ছিলেন- মূল কৃতিত্ব অবশ্যই তাদের । কারণ জাহির করার এ যুগে এটা না করতে অনেক বড় উচ্চাকাঙ্ক্ষা ও মননিয়ন্ত্রণ দরকার।

হ্যাঁ, পারিপার্শ্বিক অবস্থাও বিবেচ্য।

২. ছাত্রলীগ। তাদের নির্বুদ্ধিতার সীমা নেই। কীভাবে দিনের পর দিন তাদের ভেতরেই তারা বাস করল!!

ছাত্রলীগ বা দলের সমস্যা এমনই। অনুপ্রবেশ ঠেকানোর কোনো কৌশল এদের জানা নেই। শিবির ব্যতিক্রম। হুট করে অনুপ্রবেশের সুযোগই নেই। 

৩. আমি সবচেয়ে আশ্চর্য যে বিষয়ে তা হচ্ছে শিবিরের কর্মী সমর্থকদের ভূমিকা। তারা নিশ্চয়ই জানত কে সভাপতি, কে সেক্রেটারি।  তারপরও কীভাবে নিশ্চুপ থেকে গেল। সামান্যতম পরিচয় বা সন্দেহ উঠে এল না। এরা তো মূল দায়িত্বশীল না। এরা নিন্মশ্রেণির কর্মী। শিবিরের প্রতি ভালোবাসা বা ত্যাগও এদের বেশি হওয়ার কথা না। এরপরও এরা নিশ্চুপ!!! 

কতটা ডেডিকেটেড হলে এমন সম্ভব!!

সত্যিই যদি তারা নিজেদের আদর্শ ও নিয়ম নীত মেনে চলে, তবে এদের ঠেকানো মুশকিল। সুন্দর ও বাস্তবসম্মত নির্দেশনা পেলে এরা সম্ভবত দেশকে বদলে দিতে পারে। এমন কর্মীবাহিনী যে কোনো দলেরই গর্ব হওয়া উচিত। বাকিদেরও উচিত এ থেকে শিক্ষা নেওয়া।’

 

সুত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়