শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০২:৪৮ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গার্মেন্টসে গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: শ্রম উপদেষ্টা

গার্মেন্টসে গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। জড়িতদের অনেককেই চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেছেন। বৈঠকে দুর্গাপুজা, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি, মাদকসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

গার্মেন্টসে অস্থিরতা নিয়ে কথা বলেন শ্রম উপদেষ্টা। তিনি বলেন, গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উসকানি দিচ্ছে। সাভারে একজন শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকে প্রথম কেউ একজন গুলি ছুঁড়েছিল। এরপর পরিস্থিতি সহিংস হয়ে যায়। গুজব ছড়িয়ে মুখোমুখি অবস্থায় দাঁড় করানো হয়। পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়েছে। যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে।। 

শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপদেষ্টা। তিনি বলেন, নিহতে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ১৩ লাখ টাকা। 

শ্রম উপদেষ্টা বলেন, যেসব মালিক বেতন দিচ্ছে না, তাদের আইনের আওতায় এনে বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। অনেক মালিক পলাতক আছে। তাদের অনেক ঋণ আছে। সমাধানের চেষ্টা হচ্ছে। প্রতিদিনই ঘটনা ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হলে সবপক্ষের সহযোগিতা করতে হবে।

 

  • সর্বশেষ