শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতির মামলার শুনানিতে অসুস্থ হয়ে পড়লেন নেতানিয়াহু

স্কাই নিউজ : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুতর অসুস্থ। চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

বুধাবার (১৫ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, তেল আবিবের একটি জেলা আদলতে দুর্নীতির মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন নেতানিয়াহু। এ সময় তার প্রচুর পরিমাণে কাশি ও ঠাণ্ডা ভাব দেখা দিয়েছিল। স্বাস্থ্যের অবনতির কারণে তিনি দ্রুত এজলাস শেষ করার আহ্বান জানান। পরে বিচারকরা তার মতে সায় দেন।

তিনি আদালতকে বলেন, সর্দির কারণে আমার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। ডাক্তার এক নাগাড়ে দীর্ঘ সময় কোনো কাজ করতে বারণ করেছেন।

উল্লেখ্য, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্নীতির মামলা থেকে নেতানিয়াহুকে মুক্তি দেয়ার জন্য ইসরাইলি রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও আখ্যা দিয়েছিলেন। অনুবাদ: নয়া দিগন্ত 

  • সর্বশেষ