শিরোনাম
◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০৪:১০ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি আবদুল হামিদ

শাহীন খন্দকার: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময়ে রাষ্ট্রপতি বলেন, বেলজিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে রাষ্ট্রদূতকে নির্দেশ দেন তিনি। বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করারও পরামর্শ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়