শিরোনাম
◈ আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ◈ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ভারতের উদ্দেশে যে ‘কড়া’ বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ◈ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দিয়ে যা বললেন বিজয় ◈ পুলিশের ৫০ হাজার নিয়োগে তদন্ত, বাড়ি বাড়ি গিয়ে যাচাই চলছে ◈ ১৩ লাখ টাকার লোভে স্বামীকে হত্যা, নিখোঁজের এক মাস পর ঘরের মাটি খুঁড়ে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ ◈ পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার ◈ নির্বাচন প্রমাণ করেছে, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম : প্রধানমন্ত্রী  ◈ খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদ: সেনাবাহিনীর শীর্ষ দুই কর্মকর্তা হঠাৎ দৃশ্যপটের বাইরে ◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০২:২৫ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যৎ ও জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী

সেপ্টেম্বরের আগে বিদ্যুৎ সংকট কাটছে না, সকলকে সাশ্রয়ী হতে হবে

মহসীন কবির: বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যৎ ও জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতি সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে। এর মধ্যে সাশ্রয়ী পদক্ষেপের মাধ্যমে ডিমান্ড ২০০০ মেগাওয়াট কমানোর প্রচেষ্টা চলবে। আর সেপ্টেম্বরের মধ্যে ভারত থেকে আদানির বিদ্যুৎ আসবে। তখন পরিস্থিতির উন্নতি হবে। নিউজ২৪ ও যমুনা টিভি

তিনি বলেন, বিদ্যৎ-জ্বালানিখাতে ভর্তুকি ভাড়ছে, সকলকে সাশ্রয়ী হতে হবে। সেপ্টেম্বরের মধ্যে ভারত থেকে আদানির বিদ্যুৎ আসবে। তখন দেশে পরিস্থিতির উন্নতি হবে।

তৌফিক-ই-ইলাহী বলেন, করোনার সময় আমরা জীবনটাকে অন্যরকম করে নিয়েছিলাম। এখন আমরা যদি অফিসের সময় আরও কমিয়ে আনতে পারি, পিক আওয়ারের মধ্যে শেষ... আমরা ঘরে বসেই কাজ করতে পারি কি না, সেটি আমাদের দেখতে হবে। করোনাও বাড়ছে। 

তিনি আরও জানান, আলোকসজ্জা বন্ধ, কোভিডের সময়ের মতো অফিস ও আদালতের সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, জাপানের আয় আমাদের চেয়ে ২০ শতাংশ বেশি। সেখানেও লোডশেডিং হচ্ছে, তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছে। ব্রিটেনে, অস্ট্রেলিয়াসহ উন্নত দেশগুলোতেও লোডশেডিং হচ্ছে। প্রধানমন্ত্রী সবসময় দামের ব্যাপারে সহনশীল। তিনি বলেন, জালানি এবং বিদ্যুৎ খাতে যে ঘাটতি, কোথায় গিয়ে দাঁড়াবে সেটি বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রী যেমনটা বলেছেন, সেটির একটু গভীরে গিয়েছি। কীভাবে আমরা সাশ্রয়ী হব সেটি নিয়ে ভাবছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়