শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৪, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : আরমান হোসেন

শিগগিরই ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে বসবেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সালেহ্ বিপ্লব: [২] সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শিগগিরই ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার দুপুরে দেশ ছাড়েন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে সংকট নিরসনে সেনা সদর দপ্তরে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এতে আওয়ামী লীগের কেউ উপস্থিত ছিলেন না। বৈঠক শেষে বিকেল চারটায় জাতির উদ্দেশ্যে দেওয়া  ভাষণে সেনাপ্রধান সুন্দর সমাধানের লক্ষ্যে সকলের সহযোগিতা চান। আপাতত দেশ চালাতে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানান সেনাপ্রধান। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়