শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০২:৪৩ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

ইকবাল খান: [২] রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

[৩] সিংহ পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, গুলশা ও চিংড়ির বিভিন্ন প্রজাতির ৪২৬ কেজি ওজনের ৪৭১৮টি মাছের পোনা ছাড়া হয়।

[৪] বাসস আরও জানায়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রতিবছরই বঙ্গভবনের চারটি পুকুরেই বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। পুকুরগুলো হলো: সিংহ পুকুর, দানাদিঘি, মাজার পুকুর ও হরিণ পুকুর।

[৫] মৎস্যও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে গত ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিবছরের মতো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উদযাপিত হচ্ছে।

[৬] প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৪’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

[৭] মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এ সময় উপস্থিত ছিলেন ।

[৮] পরে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান-২০২৪ এ দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

[৯] এছাড়াও বঙ্গভবনের সচিবগণ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. জয়নাল আবেদিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আইকে/এমটি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়