শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেবার মান উন্নত করে গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে হবে: বিমানমন্ত্রী

মনজুর এ আজিজ: [২] বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বোর্ড মিটিং শেষে হোটেলটির কর্মচারী ইউনিয়নের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।  

[৩] বিমানমন্ত্রী বলেন, ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকতে হলে সেবার মান বৃদ্ধি ও অতিথিদের চাহিদা অনুযায়ী নতুন সেবা চালুুকরণের কোনও বিকল্প নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। গত ১৫ বছরে বাংলাদেশের অন্যসব সেক্টরের মত পর্যটন ও হসপিটালিটি সেক্টরেও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই ধারাকে বজায় রাখতে আমাদের সকলের আন্তরিকভাবে কাজ করতে হবে।

[৪] মতবিনিময়কালে মন্ত্রী হোটেলের কর্মচারীদের দাবি-দাওয়া সম্পর্কে অবহিত হন এবং তাদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম বেঞ্জামিন নিয়াজী, সোনারগাঁও হোটেল কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল চন্দ্র মজুমদার এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।

[৫] উল্লেখ্য এর আগে মঙ্গলবার ৩০ জুলাই হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ড সদস্য ও কর্মচারী ইউনিয়নের সাথেও মতবিনিময় করেন বিমানমন্ত্রী। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়