শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২২, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২২, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে জরুরী ত্রাণ সামগ্রী প্রেরণ

চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান

মাসুদ আলম: আইএসপিআর জানায়, আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ২২ জুন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে এতে সহস্রাধিক আফগান লোক নিহত হন। এছাড়া প্রায় দুই হাজারের বেশী মানুষ আহত হয় এবং কয়েক শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়।

ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরী চিকিৎসা সেবার অভাব দেখা দিয়েছে। বাংলাদেশ সরকার বন্ধুপ্রতীম রাষ্ট্র আফগানিস্তানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে ভূমিকম্পসৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য সাধ্য অনুযায়ী জরুরী মানবিক সহায়তা প্রেরণ করা হচ্ছে।

এরই প্রেক্ষিতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান সি-১৩০জে মঙ্গলবার ভোরে খাদ্য, বস্ত্র ও জরুরী ত্রাণ সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে বিমানের পাইলট ও ক্রুদের বিদায় জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়