শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০১:৫৯ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে জাপানকে বিনিয়োগের আমন্ত্রণ সাবের হোসেনের 

এম এম লিংকন: [২] বাংলাদেশের জলবায়ু ঝুঁকিকে সহিষ্ণুতা এবং একে সমৃদ্ধিতে রূপান্তরিত করতে এই মুজিব জলবায়ু সমৃদ্ধি বাস্তবায়ন করতে চায় সরকার।

[৩] গবেষণা, জ্ঞান ভাগাভাগি এবং সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আগামী এনডিসি এবং নিঃসরণ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশের মিথেন হ্রাস লক্ষ্য পূরণেও জাপানের সহায়তা কামনা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী । 

[৪] মঙ্গলবার ( ১৬ জুলাই ) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার  নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে জাপানের পরিবেশ প্রতিমন্ত্রী মটোমে তাকিসাওয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন পরিবেশমন্ত্রী।

[৫] সবুজ বিনিয়োগ, সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ থেকে বাংলাদেশে সবুজ, টেকসই ও সমৃদ্ধ দেশে রূপান্তরের ক্ষেত্রে জাপানের অব্যাহত সহায়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সাবের হোসেন।  

[৬] পরিবেশ অধিদপ্তরের অধীনে সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে জয়েন্ট ক্রেডিটিং মেকানিজমের মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব করেন মন্ত্রী।

[৭] এশিয়া প্যাসিফিক ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন ইনফরমেশন প্ল্যাটফর্মের (এপি-প্ল্যাট) মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সহযোগিতার কথা উল্লেখ করেন এ সময় জাপানের পরিবেশ প্রতিমন্ত্রী তাকিসাওয়া।  

[৮] বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন প্রযুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, যা বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ