শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৯:১৯ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকাসক্তি নিরাময়ে প্রথম ‘ওয়েসিস’, স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ডিএমপি কমিশনার

সুজন কৈরী: [২] মাদকাসক্তি নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত মাদক নিরাময় কেন্দ্র ওয়েসিসকে পুরস্কার তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেরা ৯টি প্রতিষ্ঠানের মধ্যে সবার ওপরে অবস্থান করে দেশ সেরা নির্বাচিত হয়েছে ওয়েসিস।

[৩] রোববার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

[৪] প্রতি বছর মাদক নিরাময় ও চিকিৎসা সেবা দেওয়া সেরা প্রতিষ্ঠান নির্বাচনের পর তাদেরকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশসহ বিশ্বব্যাপী ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উদযাপিত হয়ে আসছে। 

[৫] এ বছর মাদকবিরোধী কর্মকাণ্ডে অধিদপ্তরের লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও নিবন্ধিত এনজিওগুলোর মধ্যে নির্বাচিত ৯টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হলো।

[৬] ওয়েসিস ছাড়াও পুরস্কার পেয়েছে বারাকা বাংলাদেশ মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র, প্রমিসেস মেডিকেল লিমিটেড মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বিওয়াইএফসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সেফ হোম মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস) এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)।

[৭] ২০২১ সালের অক্টোবরে রাজধানীর অদূরে দক্ষিণ কেরাণীগঞ্জে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে গড়ে তোলা হয় ওয়েসিস। উন্নত ও মানসম্পন্ন সেবা দিয়ে তিন বছরের কম সময়ে ব্যাপক প্রশংসিত ও মানুষের আস্থা লাভ করতে সক্ষম হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি থাকাকালে হাবিবুর রহমান এটি প্রতিষ্ঠা করেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসকে/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়