শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশান থানার মামলায় যুবদলের ৬ নেতাকর্মীর ২৭ মাস করে কারাদণ্ড

এম.এ. লতিফ: [২] বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বেআইনি সমাবেশ করে ক্ষতিসাধনের দায়ে রাজধানীর গুলশান থানার মামলায় যুবদলের ছয় নেতাকর্মীকে ২৭ মাসের কারাদণ্ড দিয়েছেন।

[৩] দণ্ডিত আসামিরা হলেন- নবী, স্বাধীন, রুবেল, কামাল, খায়রুল ইসলাম ও ওয়াসিম চৌধুরী।

[৪] মামলা সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর, ২০১৭ গুলশানের ৮৬ নং রোডে পুলিশের নিষেধ অমান্য করে যুবদলের নেতাকর্মীরা বেআইনি সমাবেশ ও পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে।

[৫] এ ঘটনায় ওইদিনই গুলশান থানার সাব-ইন্সপেক্টর নূর আলম মাসুম সিদ্দিকী বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ৩১ মার্চ, ২০১৯ একই থানার সাব-ইন্সপেক্টর খোরশেদ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সম্পাদনা: কামরুজ্জামান

কে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়