শিরোনাম
◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা বহাল রেখে হাইকোর্টের আংশিক রায় প্রকাশ

আদালত প্রতিবেদক: [২] ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে, হাইকোর্টের দেয়া রায়ের মূল অংশে বলা হয়েছে, সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে  নিয়োগ দেয়া যাবে। 

[৩] বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ গত ৫ জুন দেয়া রায়ের মূল অংশ বৃহস্পতিবার বিকেলে প্রকাশ করেছেন। 

[৪] কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় পাওয়ার ৩ মাসের মধ্যে সরকারি চাকরিতে নবম গ্রেড বা প্রথম শ্রেণি ও দশম থেকে ত্রয়োদশ গ্রেড বা দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করতে নির্দেশ দেয়া হয়েছে। 

[৫] হাইকোর্ট কোটা বাতিল করে সরকারের জারি করা পরিপত্রটি অবৈধ ঘোষণা করে, রায়ে বলেছেন মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৩০ শতাংশ কোটা পুনর্বহাল করতে হবে। একইসঙ্গে সরকারি চাকরিতে ১০ শতাংশ নারী, ১০ শতাংশ জেলা, ৫ শতাং ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ১ শতাংশ প্রতিবন্ধী কোটা পদ্ধতি রাখার নির্দেশ দেয়া হয়েছে হাইকোর্টের রায়ে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়