শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ১২:৪৮ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ভিপি নুরের বিষয়ে হাইকোর্টের রায় ১লা আগস্ট

আদালত প্রতিনিধি: আদালত অবমাননার অভিযোগ থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়া গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিষয়ে হাইকোর্টের রায় আগামী ১ আগস্ট।

আজ এবিষয়ে রায়ের দিন পূর্বনির্ধারিত থাকার পর নুরের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন অসুস্থতার জন্য আসতে না পারায় তার পক্ষে সময় চাইলে বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য ১ আগস্ট দিন ধার্য করেন। আদালতে আজ ভিপি নুরের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সর্বশেষ গত ৩ জুলাই হাইকোর্টে উপস্থিত হয়ে নুর তার আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চান। এই প্রথম তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এবং ভবিষ্যতে আদালত নিয়ে বক্তব্য দেয়ার ক্ষেত্রে তিনি সচেতন থাকবেন বলে নিঃশর্ত ক্ষমার আবেদন করা হয়।

ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য পাঠান। সে ধারাবাহিকতায় হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারির পাশাপাশি ভিপি নুরকে হাইকোর্টে তলব করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়